সরাসরি প্রধান সামগ্রীতে চলে যান

যাপিত জীবনে প্রভাব ধর্মের



দরজার ওপাশে এত জোরে ডাকাডাকি আর চিল্পাপাল্লাতে কাঁচা ঘুমটা ভেঙ্গে গেলো।
বালিশের পাশে রাখা মোবাইলে দেখলাম ৪.২০বাজে।
রাজ্যের সমস্ত চিন্তা,দুঃখ-হতাশা সারাদিনের না খাওয়া শরীর নিয়ে ঘুমিয়ে গেছিলাম যদি এইসব গুলোর একটা সমাধান হয়ে যায়।
যখন পারস্পরিক বিষয় গুলোর সমাধান আসে না ঠিক তখনই আমি ঘুমিয়ে বা চুপ হয়ে যাই।
এ যেন নিত্যদিনের একটা অভ্যেস হয়ে যাচ্ছে।
দরজা খুলেই দেখি একজনের মাথায় বাদশাহী টুপি আর মুখ ভরা দাড়িতে, পাশের দুই জনেরও মাথায় টুপি কিন্তু এদের মুখে দাড়ি নেই।
এদের তিন জনকেই আমি চিনি,প্রথমজন আমাদের বড় মসজিদের ইমাম,আর বাকী দুই জন  সেই মসজিদ কমিটিরই সদস্য!
দরজার এপাশ থেকেই বললাম কি চাই?
বাসায় তো কেউ নেই।
-আপনি কি এই বাসার কেউ না?
এটা বলতে বলতেই হাতে গুজে দিলো এক বাদশাহী ফরমান-নামা। "

বাদশাহী ফরমাননামাটা আসলে সুন্দর কাগজে মুড়ে কম্পিউটার ফটোশপ দিয়ে টাইপ করা।
এই খামটার উপরে লেখা দাওয়াত পত্র।
খামটা খুলতে খুলতেই জিগাইলাম কার বিয়ে?
একজন তো হেসেই ফেললো, বললো বিয়ে নয় আমরা একটা ইসলামী জলসার আয়োজন করেছি অবশ্যই আসবেন কিন্তু আর এই খামটা আপনার বাবাকে দেবেন।
আমি তাদের পাল্টা জবাবে বললাম বাংলা ওয়াজ তো?
তিন জনে খুব করে মাথা নাড়ালো।
বললাম,শুনবেন?
আমার কম্পিউটারে অনেক ওয়াজ আছে।
তিনারা বললেন বাবা আমাদের তো আরো বাড়িতে যেতে হবে দেরী হয়ে যাবে আরেকদিন এসে আপনার মায়ের হাতের রান্না খেয়ে আপনার কম্পিউটাররে বসে ওয়াজ শুনবো।
বললাম দেখুন সেই সৌভাগ্য আপনাদের নাও আসতে পারে,
আর আমি আপনাদের এই ফাঁকে চা খাওয়াতে পারি।
যা করার এখনই করতে হবে।
কি বুঝে তারা মেনে নিলো একজন বললো, খুব বেশি সময় দিতে পারবো না।

আজকাল কেন জানি সব কিছু দ্রুতই এই মুহুর্তেই হোক এরকম একটা এফেক্ট শুরু হয়েছে নিজের মধ্যে।
যা কিছুই হোক সেটার ফল বা অফলটা আমার দ্রুতই চাই।ওয়াজ শুরু হয়ে গেছে।
ইসলামে দাসদাসী নবীর জীবন যাপন নিয়ে।
ওয়াজকারী হুজুরের কিছু কিছু কথা শুনে তারা আমার দিকে এমন ভাবে তাকাচ্ছে মনে হয় আমি তাদের পর্ণ মুভি জাতীয় কিছু একটা দেখাচ্ছি,শোনাচ্ছি।
বসে থাকা হুজুরের অবশ্য কোন বিকার নেই তিনি মনোযোগ দিয়েই শুনতেছে।
হয়তো কথা গুলো নিজের মধ্যে গেঁথে নিচ্ছেন সামনের শুক্রবারে মসজিদে বাংলা খুদবা পড়ার পর যেন উচ্চারণ করতে পারেন।
পাশের দুই ভদ্রলোক বলেই বসলেন কি সব উল্টাপাল্টা কথা বলে।
এইসব ওয়াজ বন্ধ করেন,একজন কিবোর্ড এর এন্টার চাপ দিয়ে পজ করে দিলেন।
আমাকেই লক্ষ্য করে যিনি এখন কথা বলতেছেন,
তিনি এই মসজিদ কমিটির সভাপতিত্বে দায়িত্বে আছেন।
কোন আগ পাশ না ভেবেই বলে বসলেন আপনাকে কখনো মসজিদে দেখিনা কেন বাবাজি?
কথা কেড়ে নিয়ে হুজুর বললেন,
তাই তো আজ দিয়ে দুই বছর হলো আমি এখানে আছি,
আপনাকে মসজিদে কখনো দেখিনি তো!
আর তাদের কথা গুলো বন্ধ করার জন্যই বলে বসলাম আমি আসলে পড়াশোনার জন্য বাইরে ছিলাম এইজন্যই হয়তো দেখেননি আর এই যে এইসব ওয়াজ শুনেই আমার নামাজ বন্দেগিতে রুচি নষ্ট হয়ে গেছে।
কথাটা শুনামাত্র হুজুর আমার দুই হাত চেপে ধরলো।
আর বললো মুসলমানের ছেলে হয়ে কি বললেন,
তওবা করেন।
আর দয়া করে মসজিদে আসবেন মাগরিব এর নামাজে প্রথম কাতারেই যেন আপনারে দেখি।
এরকম একটা প্রস্তাবে বললাম দেখা যাক...বলে আস্থা দেয়ার একটা বর্থ্য চেষ্টা করে গেলাম।
শেষ বারের মতো শুধু বললাম চাচা চা'টা খেয়ে গেলেন না?
শেষ পর্যন্ত তাদের চোখ মুখে যা আন্তরিকতা দেখলাম তাতে মনে হলো এরা যদি পৃথিবীর সমস্ত কাজগুলোতেই আন্তরিকতা দেখাতো,
তাহলে পৃথিবী কোথায় যেতো।
পরক্ষণেই মনে হলো,
কোথায় যেতো শরীয়া আইনের একটা সুন্দর পৃথিবী আমরা পাইতাম।
মাগরিব এর নামাজের সময়টা পার হয়ে গেলো নামাজে না গিয়ে আমি এই বিষয়টা নিয়ে লিখছি।
আপনারাই বলেন তো,
শরীয়া আইন থাকলে কি আমি ঘরে বসে থাকতে পারতাম?
লিখেছেন:শহীদুজ্জামান সরকার 

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

কুরআনের ভুল ও অযৌক্তিকতা-প্রথম পর্ব

কুরআনের ভুল ও অযৌক্তিকতা- সুরা ফাতিহা(সম্পূর্ণ একসাথে) সবার যৌক্তিক সমালোচনা,সংশোধনী আশা করছি! . প্রসঙ্গ:বিসমিল্লায় গলদ প্রশ্ন: ১.কুরআন আল্লাহর কথা হলে এটাও কি আল্লাহর কথা? নাকি এটা কুরআনের অংশই নয়? ২.এটা কি সুরা ফাতিহার অংশ নাকি অংশ নয়? ৩. আল্লাহ কি আল্লাহর নাম নিয়ে শুরু করেন? নাকি আল্লাহ তার আল্লাহর নাম নিয়ে শুরু করেন? ৪.দয়াময় ও পরম দয়ালু বলে কেউ কি নিজের ঢোল নিজে পেটায়? আল্লাহ এভাবে নিজের ঢোল পেটাচ্ছেন কেন? ৫.কেউ কথা বললে কি নিজের পরিচয় না দিয়েই বলে রহিম/করিমের নামে শুরু করছি? আল্লাহ কেন এমনভাবে নিজের পরিচয় না দিয়েই আল্লাহর নামে শুরু করছেন? ৬.এ আয়াতটি কুরআনের প্রথমে আসবে কেন? যখন আল্লাহ সুরা আলাকের মাধ্যমে কুরআন নাযিল শুরু করেছেন। বক্তৃতার মাঝে এসে কি কেউ বলে আমি শুরু করছি? ৭.সাধারণত কাউকে কিছু শিক্ষা দিলে,"বলো,পরম করুনাময়ের নামে শুরু করছি" এভাবে শিক্ষা দিতে হয়। এ আয়াত এভাবে নয় কেন? নাকি এটা নবীর কথা? ৮.আল্লাহ কে সে পরিচয় না দিয়েই তার নামে শুরু করলে তো প্রথমেই আপনাকে অন্ধবিশ্বাসী হতে হচ্ছে! না জেনেই কারো নামে প্রশংসা করা কতটা যৌক্তিক? ৯.যদি মেনে নিই দয়াময় ও পরম দয়...

কুলীন ব্রাহ্মণের কন্যা, বিবাহ বণিক এবং রবার্ট মার্টনের সমাজচিন্তা

ব্রাহ্মণদের বহুবিবাহ প্রথার জন্য প্রায় উনবিংশ শতক পর্যন্ত বাঙ্গালী সমাজ কলঙ্কিত ছিল। পশ্চিমবঙ্গ বা রাঢ় অঞ্চলে ব্রাহ্মণের অভাবের কারণে একাদশ শতাব্দীতে উত্তর ভারতের কনৌজ থেকে বাংলায় ৫টি গোত্রের ব্রাহ্মণকে আনা হয় বলে জানা যায়। এরাই বাংলায় কুলীন ব্রাহ্মণ নামে পরিচিত হয়। এই কুলীন ব্রাহ্মণদের পদবী ছিল বন্দ্যোপাধ্যায়,  গঙ্গোপাধ্যায়, চট্টোপাধ্যায়, মুখোপাধ্যায় ও ভট্টাচার্য। সামাজিক মর্যাদায় এই কু্লীন ব্রাহ্মণদের মর্যাদা সমাজের অন্যদের চাইতে, এমনকি অন্যান্য ব্রাহ্মণদের চাইতেও উপরে ছিল। মধ্যযুগে বাংলায় আসার পর, এদের বিবাহের যে প্রচলিত নিয়ম তৈরি হয় তা হল, একজন পুরুষ কুলীন ব্রাহ্মণ কুলীন বা অকুলীন যেকোন ব্রাহ্মণ বংশেই বিয়ে করতে পারবেন, কিন্তু কুলীন ব্রাহ্মণ কন্যার বিয়ে হবে কেবলমাত্র কুলীন বংশেই (যদি কুলীন কন্য কুলীন বংশের বাইরের কাউকে বিয়ে করত তবে তার পিতা কৌলিন্য হারাতো)। তো, কুলীনদের মধ্যে নারী ও পুরুষের এই বৈবাহিক বৈষম্যের ফলাফল কী হতে পারে, তা সহজেই অনুমান করা যায়। দেখা গেল, কুলীন ব্রাহ্মণ কন্যাদের জন্য পাত্র পাওয়া যায় না। কুলীন পুরুষেরা কুলীন পাত্রী না পেলে ঠিকই অকুলীন কন্যাকে বি...

জাতীয়তাবাদ আরেকটি ধর্ম বই

বাংলাদেশীরা ধর্মভীরু। ইসলাম-হিন্দু-বৌদ্ধ-খৃষ্টান ও জাতীয়তাবাদ নামক ধর্মগুলোর প্রতি বাঙ্গালীর দুর্বলতা নতুন কিছু নয়। আমরা যারা মুক্ত-চেতনাকে প্রয়োজনীয় মনে করি, যুক্তিকে ধর্মের ওপরে স্থান দেই তাদের অনেকেই ধর্মের মতই সামনে আসা অন্যান্য প্রতিটি ধারনা ও প্রস্তাবনাকেই যুক্তি দিয়ে বুঝতে চাই, খতিয়ে দেখতে চাই। বা দদূএকটি রূপ আধ্যাত্মিকতা ও ধর্ম হিসাবে মানুষের দলবদ্ধ সমাজব্যবস্থার দ্বিতীয় বড় চালক হিসাবে আত্মপ্রকাশ করেছে। প্রস্তরযুগে আরো একটি ঘটনা ঘটতে শুরু করেছিল। মানুষেরা নিজেদের গ্রাম বা নগরকে কেন্দ্র করে একটি সামষ্টিক পরিচিতি অনুভব করে শুরু করেছিল। বোধ করি তখন থেকেই মানুষের দলবদ্ধতার তৃতীয় চালক জাতীয়তাবাদের প্রাথমিক যাত্রা শুরু। বর্তমানে সারা দুনিয়ায় জাতীয়তাবাদ নানান চেহারায় দলবদ্ধতার সবচাইতে শক্তিশালী চালক হিসাবে বিদ্যমান। একটি নৃগোষ্ঠী যখন পুঁজিবাদী হতে শুরু করে, যখন সে একটি কেন্দ্রীয় আমলাতন্ত্র গঠন করে তখনই সে একটি জাতিতে পরিণত হয়। ধর্ম ও জাতীয়তাবাদ আমাদের দেশের রাজনীতিতে কাছাকাছি আছে ইতিহাসের শুরু থেকে। মহাভারত থেকে আজকের খালেদা-হাসিনার রাজনীতিতে ধর্ম ও জাতীয়তাবাদ একে অন্যের হাত...